সিলেটে বাসদ নেতা জাফর ও প্রণব পালের জামিন
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৪৮ AM

সিলেটে বাসদ নেতা জাফর ও প্রণব পালের জামিন

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/০৯/২০২৫ ০৯:০৫:৩৯ PM

সিলেটে বাসদ নেতা জাফর ও প্রণব পালের জামিন

ছবি: নিজস্ব


ব্যাটারি রিকশা চালকদের পক্ষে আন্দোলনে নেমে ভাঙচুরের মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর ও সদস্যসচিব প্রণব জ্যোতি পাল জামিন পেয়েছেন।

আজ সোমবার সকালে সিলেট মহানগর হাকিম আদালত-১ এর বিচারক মো. শরিফুল হক তাদের জামিন মঞ্জুর করেন।

এ তথ্য জাানান বাদীপক্ষের আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন। তিনি বলেন, ভাঙচুরের দুটি মামলায়ই আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন। ফলে তাদের মুক্তিতে কোন বাধা নেই। 

এর আগে গত শনিবার দুপুর আড়াইটায় বাসদের আম্বরখানাস্থ দলীয় কার্যালয় থেকে জাফর ও প্রণবকে আটক করে গোয়েন্দা পুলিশ। এরপর তাদের যানবাহন ভাঙচুরের দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। পরে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

জৈন্তাবার্তা / মনোয়ার