ছবি: নিজস্ব
সিলেট নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া সমাজকল্যাণ যুব সংস্থার উদ্যোগে ২৭ সেপ্টেম্বর সকাল ১১ থেকে বিকাল ০৪ টা পর্যন্ত ফ্রি চক্ষু সেবার কার্যক্রম পরিচালনা করা হয়।
এই কার্যক্রমের সেবায় মোট ২৮০ জন রোগী সেবা গ্রহণ করেন। তাদের মধ্যে ১২০ জন রোগীকে কে চশমা প্রদান করা হয়, চোখের ছানি অপারেশন করেন ৫৫ জন রোগী এবং বাকিদের পরীক্ষা শেষে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
সকাল ১১:০০ ঘটিকায় উক্ত অনুষ্ঠানের ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট সমাজসেবী জমির খান। এছাড়া ও উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য পেশ করেন পাঠান পাড়া সমাজ কল্যাণ যুব সংস্থার উপদেষ্টা ছালিক খান, উপদেষ্টা জনাব মাহবুব আলম খান, বিশিষ্ট সমাজসেবী ও সালিশি ব্যক্তিত্ব ইকতার হোসেন খান, বিশিষ্ট সমাজসেবী ও সালিশি ব্যক্তিত্ব মনসুর হোসেন খান। এ সময় উনারা পাঠান পাড়া সমাজ কল্যাণ যুব সংস্থা কর্তৃক এই মহৎ উদ্যেগের প্রশংসা করে ভবিষ্যতে এই ধরণের সমাজসেবা মূলক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।
এছাড়াও সংস্থার পক্ষ থেকে নানান সমাজসেবা মূলক কার্যক্রমের বর্ণনা পেশ করে ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন সংস্থার কার্যকারী কমিটির সভাপতি জনাব হাসানুজ্জামান খান হাসান।
উক্ত কার্যক্রমে আরো ও উপস্থিত ছিলেন সহ সভাপতি সালাউর রহমান খান, সংস্থার সাধারণ সম্পাদক নাকিব খান, সহ সাধারণ সম্পাদক রিজু খান, সাংগঠনিক সম্পাদক আদনান খান, কোষাধ্যক্ষ আব্দুললাহ জামান খান, প্রচার সম্পাদক জসিম খান, সহ প্রচার সম্পাদক আবদুর রহমান খান, ক্রীড়া সম্পাদক রিজওয়ান খান, সহ ক্রীড়া সম্পাদক মুবিন খান, দপ্তর সম্পাদক হাসান খান, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মিজানুল হক খান, সমাজকল্যাণ সম্পাদক সাদাত খান, কার্যকরী কমিটির নির্বাহী সদস্য সাজু খান, তাহমিদ খান।
এছাড়া ও উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সদস্য ইনচার খান ,মুক্তা খান, আরিফ আহমদ, তাসিন খান,মনোওয়ার খান,নাহিয়ান খান, নাবিল খান ,জিছান আহমদ,আরিয়ান খান, সিয়াম প্রমুখ।
জৈন্তাবার্তা / মনোয়ার




