আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সিলেটসহ দেশের বিভিন্ন অংশে বৃষ্টি হতে পারে।
এতে বলা হয়েছে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, খুলনা ও বরিশালের কিছু এলাকায়ও দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।
বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
জৈন্তা বার্তা/আরআর




