ছবি:নিজস্ব
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক একাধিকবারের চেয়ারম্যান সিলেট জেলা বিএনপির উপদেষ্টা সিলেট ৪ আসনে আগামী দিনের ধানের শীষের মননোয়ন প্রত্যাশি আব্দুল হাকিম চৌধুরীর আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যো উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গোয়াইনঘাট উপজেলার একটি হল রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরণ করা হয়।গোয়াইনঘাট উপজেলা বিএনপির সদস্য সৈয়দ হেলাল আহমেদ বাদশাহর সভাপতিত্বে উপজেলা গোয়াইনঘাট উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম এ মতিন এর পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য আবদুল হাকিম চৌধুরী বলেন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বী সব নাগরিককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ হলো বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অসাম্প্রদায়িক সহাবস্থান ও সৌহার্দের এক উজ্জ্বল দৃষ্টান্ত। জাতি-ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের সবার একটাই পরিচয়- আমরা বাংলাদেশি। আমরা নতুন বাংলাদেশ সব ধর্মের মানুষকে নিয়ে গড়ে তুলব, একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়াব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ সভাপতি বশির আহমেদ, নন্দীর গাও ইউনিয়ন বিএনপির উপদেষ্টা হাজী আতাউর রহমান, ইদ্রিস আলী, আলকাছ মিয়া, তেরা মিয়া,আব্দুস সোবহান, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সদস্য আমির উদ্দিন,নন্দিরগাওঁ ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইউপি সদস্য মতিউর রহমান, আফতার মিয়া, অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন,সিলেট মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক বিলাল উদ্দিন চৌধুরী, নুরুল ইসলাম,আব্দুল হাসিম চৌধুরী, ছাইফ উদ্দিন, বাবুল মিয়া, মনফর আলী, মজর আলী, বাবুল মিয়া, তাজুল ইসলাম, নেছার আহমদ, বশির উদ্দিন, ছিফত উল্লাহ, ময়বুর রহমান, কামাল উদ্দিন, মনফর আলী, ইউনুস আলী, নওয়াব আলী, নন্দিরগাওঁ ইউনিয়ন কৃষক দলের সভাপতি আফতাব আলী মেম্বার, সাধারণ সম্পাদক বিলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন বিরাই,নন্দিরগাওঁ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছালিক আহমদ সাদী,নন্দিরগাওঁ ইউনিয়ন মুক্তি যোদ্ধা দলের সভাপতি আবু সাঈদ, সিনিয়র সহসভাপতি ইলাছ উদ্দিন, সাধারণ সম্পাদক তখন মিয়া, সাংগঠনিক সম্পাদক তখন মিয়া, রমজান আলী, সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ, হেলাল আহমদ, ছাচ্চা মিয়া,সহ সাংগঠনিক সম্পাদক তেরা মিয়া প্রমুখ।
জৈন্তাবার্তা / সুলতানা




