ছবি: নিজস্ব
বিশ্বনাথের শারদীয় দুর্গোৎসব উদযাপন হচ্ছে উপজেলার ২৪ টি মণ্ডপে। পূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন এর নেতৃত্বে পূজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে পৌর শহরের একাধিক মণ্ডপ ঘুরে দেখেন সাংবাদিকরা। এসময় কৃপাখালি সার্বজনীন, জানাইয়া সার্বজনীন, বিশ্বনাথ থানা সংলগ্ন শ্রী শ্রী শনিমন্দির সার্বজনীন ও সদর সার্বজনীন শারদীয় দুর্গা মণ্ডপ পরিদর্শন করা হয়।
পরিদর্শনে উপস্থিত ছিলেন, দৈনিক মানবকণ্ঠ ও জৈন্তাবার্তার বিশ্বনাথ প্রতিনিধি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক সাংবাদিক কবি এস. পি সেবু, সাংবাদিক আব্দুল কাইয়ুম, মিডিয়াকর্মী ইয়াসমিন মির্জা প্রমুখ।
জৈন্তাবার্তা / মনোয়ার




