এসআই হাসিনা আক্তারকে এপিবিএন পার্বত্য এলাকায় বদলি
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৪১ PM

এসআই হাসিনা আক্তারকে এপিবিএন পার্বত্য এলাকায় বদলি

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১/১০/২০২৫ ০৯:১৩:১৩ PM

এসআই হাসিনা আক্তারকে এপিবিএন পার্বত্য এলাকায় বদলি

ছবি: নিজস্ব


নানা অপকর্মের অভিযোগে অভিযুক্ত সিলেট জেলা পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত উপপরিদর্শক (এসআই) হাসিনা আক্তার আঁখিকে এপিবিএন পার্বত্য এলাকায় বদলি করা হয়েছে। মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের এক আদেশে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, প্রশাসনিক কারণে তাকে ‘এপিবিএন (পার্বত্য এলাকায় পদায়নের নিমিত্ত)’ বদলি করা হয়েছে। এমতাবস্থায়, তাকে আগামী ৫ অক্টেবরের মধ্যে কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ৬ অক্টেবরের হতে তিনি স্ট্যান্ড রিলিজ হয়েছেন মর্মে গণ্য হবেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বিতর্কমূলক কর্মকান্ডের কারণে একাধিকবার উপপরিদর্শক হাসিনা আক্তার আঁখিকে পুলিশের বিভিন্ন শাখায় বদলি করা হয়েছিল ও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।

ওই পুলিশ কর্মকর্তা সিলেট কোতোয়ালি কর্মরত অবস্থায় এক মহিলা আসামীকে নির্যাতন করেন বলে অভিযোগ ওঠেছিল। সিলেট সদর কোর্টের সিএসআই হিসেবে কর্মরত থাকাকালেও তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। তার বেপরোয়া আচরণ ও কথা-বার্তার কারণে সম্প্রতি তাকে জেলা পুলিশের গোয়েন্দা শাখায় বদলি করা হয়। অনুসন্ধান করে এ ঘটনার সত্যতা পাওয়ায় পুলিশ সুপার হাসিনা আক্তার আঁখির এর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করার নিদের্শ প্রদান করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার