ছবি:নিজস্ব
সিলেটের গোয়াইনঘাটে দরিদ্র ও সুবিদাবঞ্চিত রোগীদের মাঝে যুক্তরাজ্য ভিত্তিক মানবিক সেবা প্রতিষ্ঠান তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( উপজেলার ডৌবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে বেলা ২ টায় পর্যন্ত শতাধিক মানুষের মাঝে ইউকে ও ইউরোপ থেকে আগত আন্তর্জাতিক০২ অক্টোবর ) ইনক্লুসিভ আই হসপিটাল এর সহযোগিতায় পর্যায়ের বিদেশি চিকিৎসক দ্বারা,প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি দ্বারা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কার্ডিয়াক, ব্রেন, চক্ষু, নিউরোলজি,মেডিসিন ও শিশুর মানসিক স্বাস্থ্য পরিক্ষাসহ বিভিন্ন বিষয়ে ফ্রীতে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। ইউনিয়নের আশপাশ গ্রাম থেকে আগত সেবা প্রাপ্ত রোগীরা ফ্রিতে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
ডৌবাড়ী ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলম এই উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন,বিশাল জনগোষ্ঠী বেষ্টিত সীমান্তিক জনপদ গোয়াইনঘাট উপজেলার মানুষের কল্যাণে এই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এই কার্যক্রম উপজেলার আরো কয়েকটি ইউনিয়নে বাস্তবায়ন করার দাবি জানান।
ইউরোপ থেকে আগত মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সিদরা বলেন,এখানের প্রকৃতি ও পরিবেশ অত্যন্ত ভালো লেগেছে। তবে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত অনুন্নত। এখানের মানুষজন অত্যন্ত সরল মনের। মানুষের জীবনমান উন্নয়নে সবার আগে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন দরকার বলে তিনি মনে করেন।
যুক্তরাজ্য ভিত্তিক মানবিক সেবার তাফিদা রাকিব ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষক মুহী আহাদ বলেন,আমরা পর্যবেক্ষণ ও পর্যালোচনার মাধ্যমে গোয়াইনঘাট উপজেলায় ফ্রি চিকিৎসা ক্যাম্প প্রয়োজনীয় মনে করে ডৌবাড়ি ইউনিয়ন দিয়ে শুরু করেছি। পর্যায়ক্রমে উপজেলার আরো কয়েকটি ইউনিয়নে এই ফ্রি চিকিৎসা ক্যাম্প করার ইচ্ছা পোষণ করেন। তিনি বলেন, তাফিদা রাকিব ফাউন্ডেশন শুধু চিকিৎসার মাধ্যমে নয় আরো নানাভাবে সহায়তার উদ্যোগ গ্রহণ করা হবে এবং অনেক জায়গায় তা চলমান রয়েছে। বর্তমান সময়ে এইসব খাতে গোয়াইনঘাট উপজেলাকে বেশি গুরুত্ব দেওয়া হবে।
জৈন্তাবার্তা / সুলতানা




