দক্ষিণ সুরমায় গাঁ*জাসহ আ*টক দুই যুবক
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৫৫ PM

দক্ষিণ সুরমায় গাঁ*জাসহ আ*টক দুই যুবক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১০/২০২৫ ০১:৩৩:২৬ PM

দক্ষিণ সুরমায় গাঁ*জাসহ আ*টক দুই যুবক


সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকা থেকে প্রাইভেটকারসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে চেকপোস্ট বসিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। 

আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুড়া গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে শাহীন মিয়া (৩৫) ও একই উপজেলার মাহাড়পুর গ্রামের মো. তৌহিদ মিয়ার ছেলে আলম মিয়া (২৫)। 

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, চন্ডিপুলে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছিল। এ সময় একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হয়। তখন প্রাইভেটকার থামিয়ে দুই যুবক কৌশলে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদেরকে আটক করেন। পরে প্রাইভেটকার তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

ওই দুই যুবক হবিগঞ্জের মাধবপুর থেকে গাঁজা সংগ্রহ করে সিলেট শহরে নিয়ে আসছিলেন বলে জানিয়েছেন র‌্যাবের মিডিয়া অফিসার।

জৈন্তা বার্তা/আরআর