ঘৃণা আর অ প রা ধ বোধ নিয়ে কীভাবে ঘুমান: মেহজাবীন চৌধুরী
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

ঘৃণা আর অ প রা ধ বোধ নিয়ে কীভাবে ঘুমান: মেহজাবীন চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১০/২০২৫ ০৬:২২:২৩ অপরাহ্ন

ঘৃণা আর অ প রা ধ বোধ নিয়ে কীভাবে ঘুমান: মেহজাবীন চৌধুরী

ফাইল ফটো


জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নিপুণ অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছেন দর্শকের হৃদয়ে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি।নিজের বিভিন্ন মুহূর্ত কখনো ভাগ করে নেন, আবার কখনো নিজের ভালো লাগা-মন্দ লাগার বিষয়গুলোও তুলে ধরেন। এবার ফেসবুকে নেটিজেনদের বাজে মন্তব্য ও নেতিবাচক প্রতিক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী।

এর আগে কৃত্রিম প্রযুক্তির অপব্যবহার, ডিপফেইক বৃদ্ধির মতো বিষয়ে জনসচেতনতার বার্তা দিয়েছেন মেহজাবীন। এবারের বিষয়টি খানিক ভিন্ন; নেটিজেনদের বাজে ভাষা এবং অশ্লীল মন্তব্য নিয়ে তিনি সরাসরি ক্ষুব্ধ।আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মেহজাবীন লিখেছেন, কারও পোস্টে বাজে মন্তব্য করা, স্ল্যাং ব্যবহার করা, অথবা ভুয়া প্রোফাইল দিয়ে কথা বলা আপনাকে সাহসী করে তোলে না। বরং এটা আপনার নীচ মানসিকতাকে প্রকাশ করে এবং আপনি আসলে কেমন মানুষ সেটাই দেখায়।

শেষে প্রশ্ন রেখে মেহজাবীন বলেন, ‘এত ঘৃণা আর অপরাধবোধ নিয়ে কীভাবে রাতে ঘুমাতে যান?’অভিনেত্রীর এই পোস্ট ঘিরে নেটিজেনরা ইতিবাচক প্রতিক্রিয়া জানালেও কোনো মন্তব্যঘরে কোনো মন্তব্য দেখা পড়েনি। কারণ, মন্তব্যঘরটি বন্ধ রেখেছেন অভিনেত্রী।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ