বাগদান সারলেন বিজয়-রাশমিকা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৪৮ PM

বাগদান সারলেন বিজয়-রাশমিকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১০/২০২৫ ০৪:১৬:৩১ PM

বাগদান সারলেন বিজয়-রাশমিকা

সংগৃহিত


দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা বাগদান সেরে ফেলেছেন। দীর্ঘদিনের প্রেমের পরিণয় ঘটল অবশেষে। ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই আলোচিত জুটি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির রিপোর্ট অনুসারে জানা যায়, গত শুক্রবার (৩ অক্টোবর) পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গোপন এক অনুষ্ঠানে তাঁদের বাগদান সম্পন্ন হয়।

তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেননি রাশমিকা বা বিজয়। তবে তাদের টিম বাগদানের বিষয়টি জানিয়েছেন গণমাধ্যমকে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী ফেব্রুয়ারি ২০২৬-এ তাঁদের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে।

যদিও বাগদান কিংবা বিয়ের দিন তারিখের কথা আনুষ্ঠানিকভাবে এখনো জানাননি রাশমিকা ও বিজয়।

ব্যক্তিগত জীবন নিয়ে দুজনই লুকোছাপা করে আসছেন সম্পর্কের শুরু থেকেই।

সম্প্রতি বিজয় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেরওয়ানি পরা একটি ছবি শেয়ার করেছেন। রাশমিকা শেয়ার করেছেন শাড়ি পরা ছবি। ছবিগুলো দেখেই তাদের অনুরাগীদের মধ্যে বাগদান ও বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়েছে।

গত বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে অনুরাগীদের দশমীর শুভেচ্ছা জানান রাশমিকা। ওই পোস্টে তাকে চিরাচরিত ভারতীয় পোশাকে দেখা যায়। এ সময় তার কপালে তিলকও দেখা যায়।

দক্ষিণ ভারতে ক্যারিয়ার শুরু করলেও রাশমিকা এখন ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। অনলাইনে ভারতের ন্যাশনাল ক্র্যাশ খেতাব পাওয়া এ অভিনেত্রী ‘এক্সপ্রেশন ক্যুইন’ নামেও পরিচিতি পেয়েছেন।

দক্ষিণের ‘ডিয়ার কমরেড’, ‘পুষ্পা’, ‘পুষ্পা টু’-এর মতো ছবিতে দেখা গেছে তাকে। বলিউডের ‘অ্যানিম্যাল’ ছবিতে তার অভিনয় নজর কাড়ে দর্শকের। ‘ডিয়ার কমরেড’ ছবিতে বিজয়ের সঙ্গে অভিনয় করেন রাশমিকা। সেখান থেকেই তাদের সম্পর্কের সূচনা বলে মনে করছেন অনেকে। এর আগে ‘গীতা গোবিন্দাম’ ছবিতেও জুটি বেঁধে ব্যাপক সাড়া ফেলেছিলেন বিজয়-রাশমিকা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে