মুখ খুললেন পুত্র নুহাশ হুমায়ূন
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৪৬ PM

মুখ খুললেন পুত্র নুহাশ হুমায়ূন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১০/২০২৫ ০৩:৫৩:১১ PM

মুখ খুললেন পুত্র নুহাশ হুমায়ূন

ফাইল ফটো


নন্দিত কথাসাহিত্যিক-নির্মাতা হুমায়ূন আহমেদকে নিয়ে তার প্রাক্তন স্ত্রী গুলতেকিন খানের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। বাবাকে নিয়ে মায়ের প্রতিক্রিয়ার পর এবার মুখ খুললেন ছেলে নুহাশ হুমায়ূন।

সম্প্রতি গুলতেকিন খান তার এক ফেসবুক পোস্টে সাবেক স্বামী প্রয়াত হুমায়ূন আহমেদের সঙ্গে দাম্পত্যজীবনের একটি দুঃখজনক অধ্যায়ের স্মৃতিচারণ করেছেন। যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। নেটিজেনদের কেউ কেউ গুলতেকিনের পক্ষ নিয়ে সহমর্মিতা প্রকাশ করেন, অন্যপক্ষ প্রয়াত হুমায়ূন আহমেদের স্মৃতি কলুষিত করার অভিযোগ তোলেন।দু’পক্ষের এমন তীব্র প্রতিক্রিয়ায় চুপ থাকতে পারেননি তরুণ নির্মাতা নুহাশ। গতকাল শনিবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘কোনো শিল্পী বা সৃষ্টিশীল মানুষকে তার কাজের জন্য ভালোবাসতে পারেন। একইসঙ্গে এটাও মানতে হবে যে, তার ব্যক্তিজীবনে ঝামেলা থাকতে পারে। বাস্তবতা হিসেবে দুটোই সত্য হতে পারে।’তিনি আরও বলেন, ‘মানুষ জটিল ও ভুলপ্রবণ (আপনার প্রিয় উপন্যাসের চরিত্রগুলোর মতো)। কেউ কেউ কোটি মানুষকে আনন্দ দেয়, অথচ খুব কাছের কাউকে কষ্ট দেয়। তার মানে এই নয় যে, যে কষ্ট পেল- সে চুপ থাকবে। এমনকি এ-ও হতে পারে না- যে মরে গেছে, তাকে অসম্মান করা হবে।’

বলা দরকার, গত শুক্রবার এক ফেসবুক পোস্টে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সঙ্গে সাংসারিক জীবনের একটি ঘটনা তুলে ধরেন প্রাক্তন স্ত্রী গুলতেকিন খান। এতে কেউ তার পক্ষে অবস্থান নিয়ে হুমায়ূন আহমেদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। আবার কেউ কেউ মৃত ব্যক্তিকে নিয়ে এত বছর পর এই ধরনের ঘটনা প্রকাশ্যে আনার জন্য ভর্ৎসনা করেছেন।

এদিকে, গুলতেকিনের পর হুমায়ূন আহমেদকে নিয়ে পোস্ট দিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওনও। তিনি প্রয়াত লেখকের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ’-এর একটি মর্মস্পর্শী অংশ নিজের ফেসবুকে প্রকাশ করেন। নিউইয়র্কে ক্যানসারের চিকিৎসা নেওয়ার সময়কালে কেমোথেরাপি নামক চিকিৎসার যন্ত্রণা ভুলে থাকার জন্য লেখালেখি নিয়ে ব্যস্ত হয়ে উঠেছিলেন হুমায়ূন। সেই সময়েই তিনি এই বই লিখেছিলেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে