সিলেটে ব্যাটারি চালিত রিক্সার রোড পারমিটের দাবিতে শ্রমিক সমাবেশ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৪০ PM

সিলেটে ব্যাটারি চালিত রিক্সার রোড পারমিটের দাবিতে শ্রমিক সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৫/১০/২০২৫ ০৯:৫৫:২১ PM

সিলেটে ব্যাটারি চালিত রিক্সার রোড পারমিটের দাবিতে শ্রমিক সমাবেশ

ছবি: নিজস্ব


সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা - ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ ১৮ নং ওয়ার্ডের উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্টিত হয়েছে।

রোববার (৫ অক্টোবর ) বিকেলে নগরীর শাহী ঈদগাহস্থ সংগঠনের কার্যালয়ে ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইকের রোড পারমিটের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

সংগঠনের ১৮ নং ওয়ার্ড সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন  সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর  সিদ্দিক। সংগঠনের ১৮ নং ওয়ার্ড  সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সালমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক আব্দুস সোবহান। 

বক্তব্য রাখেন শ্রমিক নেতা রুবেল আকন্দ, হাবিবুর রহমান, জামাল আহমদ, বাহার উদ্দিন, মোবারক আলী, শাহ আলম, মনিরুজ্জামান, আক্কাস আলী, মিজানুর রহমান, আনিসুর রহমান খান, আজিবুর রহমান, শহীদুল ইসলাম শহীদ, কয়েস আহমদ, নূর মোহাম্মদ, জামাল উদ্দিন, সালাউদ্দিন, আব্দুস সালাম, আব্দুর রহমান, হারুন অর রশীদ প্রমুখ।

সমাবেশে বক্তরা বলেন, সারাদেশে ব্যাটারি চালিত রিক্সা ও ইজিবাইক চলাচল করলেও সিলেটে আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। এতে করে ঋণের চাপে পিষ্ঠ হয়ে আমাদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।

নগরীর ভিআইপি রোড বাদ দিয়ে অন্যান্য রোডে ব্যাটারি চালিত রিক্সা চলাচলের অনুমতি দিয়ে আটককৃত ব্যাটারি চালিত রিক্সা ও ইজিবাইক ছেড়ে দিতে  প্রশাসনের কাছে জোর দাবি জানান। বক্তারা রিক্সা শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কোন যানবাহনকে ওভারটেক করবেন না, বেশি স্পিডে রিক্সা চালাবেন না। ১৮ বছরের নিচে কোন ব্যক্তির হাতে রিক্সা তুলে দিবেন না। আমাদের এমন কোন আচরণ করা যাবে না যাতে করে মানুষের কোন কষ্ট হয়। বক্তারা, রিক্সা চালানোর ক্ষেত্রে সকল নিয়ম মেনে চলার জন্য চালাকদের প্রতি আহবান জানান।

জৈন্তাবার্তা / মনোয়ার