সাংবাদিক আবিদুর রহমানের উপর মিথ্যা মা ম লা র নিন্দা ও প্র'তি'বা'দ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৪১ PM

সাংবাদিক আবিদুর রহমানের উপর মিথ্যা মা ম লা র নিন্দা ও প্র'তি'বা'দ

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১০/২০২৫ ১১:০৪:২২ PM

সাংবাদিক আবিদুর রহমানের উপর মিথ্যা মা ম লা র নিন্দা ও প্র'তি'বা'দ

ছবি: নিজস্ব


ফেইসবুকে কমেন্টের জেরে গত ২ অক্টোবর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশের একটি ফার্মেসীর দোকানে এক ব্যক্তি মারধরের শিকার হন। এই ঘটনায় কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক ২বারের সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি, দৈনিক সিলেটের ডাক'র প্রতিনিধি আবিদুর রহমানসহ কয়েকজনের নামে থানায় মামলা হয়েছে। ঘটনার সাথে সাংবাদিক আবিদুর রহমানের সংশ্লিষ্টতা না থাকায় ৫ অক্টোবর কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিবৃতিতে এর নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

খোজ নিয়ে জানা গেছে, ঘটনাস্থলে আবিদুর রহমান এর উপস্থিতি বা হামলায় সংশ্লিষ্টতার কোনো সত্যতা পাওয়া যায়নি। অযথা এই মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে। আবিদুর রহমান একজন পেশাদার সংবাদকর্মী। উপজেলায় তার ব্যাপক পরিচিতি ও সুনাম রয়েছে। তাকে হয়রানির উদ্দেশ্যে এই মামলায় জড়ানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অবিলম্বে এই মামলা থেকে আবিদুর রহমানের নাম প্রত্যাহার করতে বিবৃতিতে উল্লেখ করা হয়।

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান জানান,  ঘটনার সাথে আমার নূন্যতম সংশ্লিষ্টতা নেই। আমাকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হয়েছে। বরং ঘটনার পর তৎক্ষণাত বিষয়টি নিষ্পত্তি করতে আমার আপ্রাণ চেষ্টা ছিলো। কিন্তু তারপরও আমাকে প্রধান আসামি করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ'র মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি মিমাংসা করার জন্য উপজেলার রাজনীতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্যোগ নিয়েছেন। সমাধানের জন্য সকলের সহযোগিতা চাই।

জৈন্তাবার্তা / মনোয়ার