ছবি:নিজস্ব
অনিয়ম দুর্নীতি, লুটপাট ও চরম সেচ্ছাচারিতার অভিযোগ এনে সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (টিএইচও) ডাঃ দেলোয়ার হোসেন সুমনের অপসারণ দাবী করেছেন উপজেলাবাসী। বিশ্বনাথ উপজেলাবাসীর ব্যানারে আয়োজিত এক মানববন্ধন সমাবেশে এ দাবী জানান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, ডাঃ দেলোয়ার হোসেন সুমনকে অবিলম্বে প্রত্যাহার করে স্থানীয় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতের উদ্যোগ না নিলে আরো কঠোর কর্মসূচী পালন করা হবে। গত ১লা অক্টোবর এলাকাবাসী প্রতিবাদ সভা পালন করেন। কিন্ত ডাক্তার সুমনের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনিক ভাবে কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করায় এলাকাবাসী উপজেলাবাসীকে নিয়ে মানববন্ধনের ডাক দিয়ে আজ মানববন্ধন পালন করে। ডাক্তার দেলোয়ার হোসেন সুমনের সহযোগী স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী ও ভারপ্রাপ্ত ক্যাশিয়ার আলী আহমদের অপসারণ দাবী করেন উপস্থিত বক্তারা। দুর্ণীতির সাথে সরাসরি সম্পৃক্ত এই দুই কর্মকর্তাকে দ্রুত অপসারণ করে স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সিভিল সার্জন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আহবান জানানো হয়।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে বিশ্বনাথ উপজেলার পৌরশহরের বাসিয়া সেতুর উপর বিশ্বনাথ উপজেলা সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা আরো বলেন, আমরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছিলাম, সুন্দর একটি সমাধানের লক্ষে কিন্তু ইউএনও দুর্ণীতিবাজ দেলোয়ারের পক্ষ নিয়েছেন। দুর্ণীতিবাজ যারা-তারা দূর্ণীতির পক্ষ নেয়। ইউএনও একজন দুর্ণীতিবাজ। ইতিমধ্যে ইউএনও’র বিরুদ্ধে একাধিক নিউজ প্রকাশ হয়েছে। আমরা প্রয়োজনে ইউএনওর বিরুদ্ধেও কঠোর প্রদক্ষেপ নিতে প্রস্তুত আছি।
মানববন্ধন কর্মসূচি থেকে আগামী কাল ৭ অক্টোবর সাংবাদিক সম্মেলনের কর্মসূচী পালন করার সিদ্ধান্ত নিয়ে মানববন্ধন সমাপ্ত করা হয়।
ছাত্রনেতা আব্দুল কাদির মিলন ও মনোয়ার খাঁনের যৌথ সঞ্চালনায় সালিশ ব্যাক্তিত্ব বশির আহমদ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন , সমাজসেবক ও শিক্ষাবিদ এ কে এম হেকিম উদ্দিন, আনিসুজ্জামান খাঁন,শিক্ষক বাবুল কান্তি দে, কাউছার আহমদ তুলাই, মোশাররফ হোসেন, সুন্দর আলী, রাজন খাঁন, সামির আলী, আলীম উদ্দিন, শিহাব উদ্দিন প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, বিশিষ্ট মুরব্বী রফিক মিয়া, হাজী মখন মিয়া, আব্দুল হান্নান, জুনাব আলী, ক্বারী শায়েস্তা খাঁন, ক্বারী গুলজার আহমদ. আছাব আলী, আবুল লেইছ. রইছ মিয়া, চমক আলী, মনির মিয়া, সোনা উদ্দিন, রাজু মিয়া, দুবেরাজ , ছিনু মিয়া, লোকমান মিয়া সহ উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার ব্যাক্তিবর্গ।
জৈন্তাবার্তা / সুলতানা




