কোম্পানীগঞ্জে টমটমের ধা*ক্কায় নারী নি*হত
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৪৫ PM

কোম্পানীগঞ্জে টমটমের ধা*ক্কায় নারী নি*হত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/১০/২০২৫ ০১:২৮:৪৯ PM

কোম্পানীগঞ্জে টমটমের ধা*ক্কায় নারী নি*হত

প্রতীকী ছবি


সিলেটের কোম্পানীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার (টমটম) ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক নারী। রবিবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার টুকেরবাজার ইউনিয়নের বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতের নাম হাসনা বেগম (৫২)। তিনি ওই এলাকার আতোষ আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে স্বামী-স্ত্রী সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের পাশে হাঁটছিলেন। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি অটোরিকশা তাদেরকে ধাক্কা দেয়। এতে হাসনা বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, অটোরিকশাটি জব্দ করা হয়েছে। চালককে শনাক্ত ও আটক করতে অভিযান চলছে।

জৈন্তা বার্তা/আরআর