যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক সিটির অভিজাত রেস্টুরেন্ট আলাউদ্দিনে গ্রেটার জৈন্তিয়া অ্যাসোসিয়েশন অব মিশিগানের উদ্যোগে বৃহত্তর জৈন্তিয়ার বিশিষ্ট আইনজীবী ও সাবেক পিপি অ্যাডভোকেট নুরুল হককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (২৪ মে) রাত ৯টায় অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য অ্যাডভোকেট দীপক চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক ওবায়দুল্লাহ বাবুল, শামছুল কবির, নজরুল ইসলাম বদরুল, আব্দুর রকিব, শাহজান রহমান মুফিজ, এস এম জয়নাল, জামিল, মাহিন, তারেক, রামিম, আশরাফুল, আম্বিয়া, নজরুল, নজরুল আলম, মুমিন উল্লাহ, আব্দুল্লাহ আহমেদ ও ইসমাইল আহমেদসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশিগান বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহমদ, কমিউনিটি নেতা ও সাবেক চেয়ারম্যান শাহীন আহমদ, রাজু আহমদ, খালেদ আহমদ ও আব্দুর রাজ্জাকসহ অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নুরুল হক বলেন, সুদূর আমেরিকায় এসে জৈন্তিয়ার ঐতিহ্য ও ঐক্যবদ্ধ প্রবাসী সমাজ দেখে তিনি অভিভূত। তিনি জৈন্তিয়ার উন্নয়নে প্রবাসী সংগঠনগুলোর অবদান প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, জৈন্তিয়ার গুণী সন্তান অ্যাডভোকেট নুরুল হককে সংবর্ধনা দিতে পেরে গ্রেটার জৈন্তিয়া অ্যাসোসিয়েশন গর্বিত।
অনুষ্ঠানে অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠান শেষে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
জৈন্তাবার্তা / আরআর




