গোয়াইনঘাটে কাওছার আহমদের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৩৪ AM

গোয়াইনঘাটে কাওছার আহমদের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৫/০৫/২০২৬ ১১:৩২:১৮ PM

গোয়াইনঘাটে কাওছার আহমদের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

ছবি:সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলা-এর মধ্য জাফলং ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী নেতা ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান কাওছার আহমদ-এর অর্থায়নে মাইক ও ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে মধ্য জাফলং ইউনিয়নের চা-বাগান জামে মসজিদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আলহাজ্ব সিরাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. নুর মোহাম্মদ, হোসেন আহমদ, নুরুল ইসলাম মুছা, আরিফুল ইসলাম আরিফ, তুহিন আহমদ, মাওলানা তোফায়েল আহমদ চৌধুরী, সাব্বির আহমদ সানি, নাজমুল হক, মতিউর রহমান এবং মুসলিম আল মাহমুদ।

যুবদল নেতা রুবেল হোসেন-এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারুফ আহমেদ চৌধুরী।

বক্তারা সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে প্রবাসীদের আরও এগিয়ে আসার আহ্বান জানান এবং এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ