ওসমানীনগরে চায়ের বিল নিয়ে দোকানিকে ছু*রিকাঘা*ত
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৩২ AM

ওসমানীনগরে চায়ের বিল নিয়ে দোকানিকে ছু*রিকাঘা*ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৫/২০২৬ ১১:০৪:৪৪ PM

ওসমানীনগরে চায়ের বিল নিয়ে দোকানিকে ছু*রিকাঘা*ত

ছবি:সংগৃহীত


সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে চায়ের বিল পরিশোধকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে এক চা দোকানিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

আহত শফিকুল ইসলাম (৩০) সিলেট নগরের বালুচর এলাকার বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত শাহজাহান সাজুকে (৩৬) ব্যবহৃত ছুরিসহ আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৪ মে রাতে গোয়ালাবাজার হাজী মার্কেট এলাকায় শফিকুলের চায়ের দোকানে চা পান শেষে ৫০০ টাকার নোট ভাঙানো নিয়ে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে শাহজাহান সাজু ক্ষিপ্ত হয়ে শফিকুলকে ছুরিকাঘাত করেন।

বর্তমানে আহত শফিকুল হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানার ওসি মুরর্শেদুল আলম ভূইয়া।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ