সিলেটে আওয়ামী লীগ নেতা গ্রে*প্তার
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৪৬ PM

সিলেটে আওয়ামী লীগ নেতা গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/১০/২০২৫ ০৩:০৩:০৯ PM

সিলেটে আওয়ামী লীগ নেতা গ্রে*প্তার


সিলেট মহানগর আওয়ামী লীগের নেতা ফরহাদ বক্সকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যার পর আখালিয়াস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে জালালাদ থানার পুলিশ। 

ফরহাদ বক্স মহানগর আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক। তিনি সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ঘনিষ্টজন ও ব্যক্তিগত গাড়িচালক ছিলেন। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তারি পরওয়ানাভুক্ত আসামি ফরহাদ। 

জৈন্তা বার্তা/আরআর