ইনকিলাব ও বিশ্বনাথ প্রতিনিধির বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৪৬ PM

ইনকিলাব ও বিশ্বনাথ প্রতিনিধির বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ০৭/১০/২০২৫ ০৫:৪৮:৫২ PM

ইনকিলাব ও বিশ্বনাথ প্রতিনিধির বিরুদ্ধে মামলার  নিন্দা ও প্রতিবাদ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের

পতীকী ছবি


তীয় দৈনিক  ইনকিলাব পত্রিকার সম্পাদক ও বিশ্বনাথ প্রতিনিধির বিরুদ্ধে  মিথ্যা মামলার  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। 

গতকাল মঙ্গলবার ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জিতু আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে  ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক কবির আহমদ এ নিন্দা ও প্রতিবাদ  জানান।

বিবৃতি দেন -ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সিনিয়ার সহ-সভাপতি  মোঃ কয়েছ মিয়া, সহ-সভাপতি মোঃ আবু হানিফা, যুগ্ম সাধারণ সম্পাদক জুবেল আহমেদ, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান,প্রচার সম্পাদক মোঃ সাইদুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: আতাউর রহমান কাওছার, ক্রীড়া সম্পাদক শামসুজ্জামান ফরহাদ, পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ নূরল ইসলাম রাফি, কার্যনিবার্হী সদস্য জুবেল আহমদ সেকেল, মোঃ আনোয়ার হোসেন আনা, আব্দুল মতিন, লিলিউর রহমান পংকি , আবুুল কালাম আজাদ, উজ্জ্বল দাশ ও উজ্জ্বল ধর।

জৈন্তাবার্তা / সুলতানা