গোলাপগঞ্জে 'ডা*কাত সর্দার' গ্রে*প্তার
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০৪ PM

গোলাপগঞ্জে 'ডা*কাত সর্দার' গ্রে*প্তার

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১০/২০২৫ ০১:৪৬:২৬ PM

গোলাপগঞ্জে 'ডা*কাত সর্দার' গ্রে*প্তার


সিলেটের গোলাপগঞ্জে বিশেষ অভিযানে 'ডাকাত সর্দার' মোল্লা ফজলুকে (৪৫) গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোল্লা ফজলু ভাদেশ্বর পশ্চিমভাগ গ্রামের আকমল আলীর ছেলে। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় ৩টি ডাকাতি ও ছিনতাইয়ের মামলার ওয়ারেন্ট রয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাদেশ্বর পশ্চিমভাগ গ্রামে অভিযান পরিচালনা করে 'ডাকাত সর্দার' মোল্লা ফজলুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা। তিনি বলেন, আসামিকে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর