সিলেটে পুলিশের অ*ভিযানে গ্রে*প্তার ৬৭
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০৪ PM

সিলেটে পুলিশের অ*ভিযানে গ্রে*প্তার ৬৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/১০/২০২৫ ০২:৪০:২৭ PM

সিলেটে পুলিশের অ*ভিযানে গ্রে*প্তার ৬৭

প্রতীকী ছবি


আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ অভিযানে গত ৩২ ঘণ্টায় ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোরাকারবারী, নিয়মিত মামলার আসামি, জুয়াড়ি ও অসামাজিক কার্যকলাপে জড়িত ব্যক্তিরা।

অভিযানে উদ্ধার করা হয়েছে ৪৩৭ পিস ইয়াবা, ৪০০ গ্রাম গাঁজা, ৯০৪ পিস ভারতীয় চকলেট, ৩৬৩ পিস সাবান ও ৪ লক্ষ ২০ হাজার পিস নাছির বিড়ি। এ সময় একটি গাড়িও জব্দ করা হয়।

এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সিলেট মহানগর এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় এমন অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর