সিলেট বোর্ডে এইচএসসিতে পাশের হার ৫১.৮৬
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০১ PM

সিলেট বোর্ডে এইচএসসিতে পাশের হার ৫১.৮৬

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/১০/২০২৫ ১২:২৯:২৭ PM

সিলেট বোর্ডে এইচএসসিতে পাশের হার ৫১.৮৬


চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সারাদেশের মধ্যে তালানিতে রয়েছে সিলেট শিক্ষা বোর্ড। এ বোর্ডের প্রায় অর্ধেক শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় সংবাদ সম্মেলন করে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী।

এবার সিলেট বিভাগে পাশের হার ৫১ দশমিক ৮৬। পাশ করা শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬০২ জন।

সিলেটে এবার মোট পরীক্ষার্থী ছিল ৬৯ হাজার ৯৪৪ জন। এর মধ্যে ৬৯ হাজার ১৭২ জন পরীক্ষায় অংশ নেয়।

জৈন্তা বার্তা/আরআর