তিস্তা র-ক্ষা আন্দোলনের সাথে সংহতি জানিয়ে শাবি শিক্ষার্থীদের ম'শা'ল মি ছি ল
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:০৬ AM

তিস্তা র-ক্ষা আন্দোলনের সাথে সংহতি জানিয়ে শাবি শিক্ষার্থীদের ম'শা'ল মি ছি ল

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১০/২০২৫ ০৯:৫১:০৫ PM

তিস্তা র-ক্ষা আন্দোলনের সাথে সংহতি জানিয়ে শাবি শিক্ষার্থীদের ম'শা'ল মি ছি ল

ছবি: নিজস্ব


চলতি বছরের নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার দাবিতে ১০০ কি.কি. মশাল মিছিলের সাথে সংহতি জানিয়ে মশাল মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান ফটক পর্যন্ত যায়।

এই কর্মসূচিতে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা অংশ নেন। মিছিলে শিক্ষার্থীরা স্লোগান দেন, “উত্তরবঙ্গের ভয় নাই, সাস্টিয়ানরা ঘুমায় নাই”,“তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে”, “ভারত যদি বন্ধু হও, তিস্তা পানির হিস্যা দাও” ইত্যাদি।

মিছিলে অংশ নেওয়া একজন শিক্ষার্থী বলেন, ‘উত্তরবঙ্গের মানুষ দীর্ঘদিন বৈষম্যের শিকার হয়ে আসছে। তিস্তাবাসীর ন্যায্য দাবি মেনে নেওয়া হোক, এটি তাদের অধিকার।’

শিক্ষার্থীদের দাবি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে স্যাটেলাইট টাউন, শিল্পকলকারখানা ও আবাদি জমি রক্ষা পাবে। এতে উত্তরাঞ্চল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

উল্লেখ্য,বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নীলফামারী ও লালমনিরহাট জেলার মধ্যবর্তী তিস্তা ব্যারাজ এলাকায় একই দাবিতে মশাল মিছিল করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।

জৈন্তাবার্তা / মনোয়ার