প্রতীকী ছবি
সিলেটে একাধিক মামলার আসামি সেলিম মিয়া ওরফে ‘কলা মস্তানকে’ গ্রেপ্তার করেছে ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ফেঞ্চুগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সেলিম মিয়া ফেঞ্চুগঞ্জ থানার মল্লিকপুর গ্রামের হোসন মিয়ার পুত্র।
জানা যায়, একটি মাদক মামলায় ৩৬ দিন জেলে থাকার পর গত ১০ দিন আগে জামিনে বের হন সেলিম। পরবর্তীতে তিনি আবারও মাদক ব্যবসা শুরু করলে শুক্রবার রাতে মাদকসহ পুনরায় তাকে গ্রেপ্তার হয়। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃত সেলিম মিয়ার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু করা হয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ফেঞ্চুগঞ্জ থানার এসআই শরীফুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে তিনি জানান, এ সময় তার কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




