ভা র তী য় অভিনেতা পঙ্কজ ধীর নেই
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

ভা র তী য় অভিনেতা পঙ্কজ ধীর নেই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১০/২০২৫ ০৩:৪৮:২৯ অপরাহ্ন

ভা র তী য় অভিনেতা পঙ্কজ ধীর নেই

ফাইল ফটো


মারা গেছেন ভারতীয়  অভিনেতা পঙ্কজ ধীর। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে বুধবার (১৫ অক্টোবর) সকালে মারা যান তিনি। 

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ২ বছর আগে একটি সার্জারি করানোর সময় তার এই মরণব্যাধী ধরা পড়ে। আজ সন্ধ্যার আগে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

দীর্ঘ দিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন পঙ্কজ। তবে ধীরে ধীরে সেরেও উঠেছিলেন। কিন্তু মাসকয়েক আগে আবার তার অবস্থার অবনতি হয়। গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা। অস্ত্রোপচারও হয়েছিল। কিন্তু আর শেষ রক্ষা হয়নি।

বিআর চোপড়ার ‘মহাভারত’ বিশেষ খ্যাতি এনে দিলেও অসংখ্য হিন্দি ছবিতে অভিনয় করেছেন পঙ্কজ ধীর। কাজ করেছেন হিন্দি ধারাবাহিক ও ওয়েব সিরিজেও। এছাড়া ‘সোলজার’, ‘জমিন’, ‘আন্দাজ’, ‘বাদশা’, ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’-এর মতো বহু ছবিতে দেখা গেছে তাকে।

প্রায় ৫৫ বছরের অভিনয়জীবনে তিনি দুটি ছবি পরিচালনাও করেছিলেন। ২০২৪ সালেও ‘ধ্রুব তারা’ নামে এক ধারাবাহিকে অভিনয় করতেন তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ