কোম্পানীগঞ্জে দিনদুপুরে প্রাইভেটকারে গরু চু'রি
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:০৩ AM

কোম্পানীগঞ্জে দিনদুপুরে প্রাইভেটকারে গরু চু'রি

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১০/২০২৫ ০৮:২৫:০৩ PM

কোম্পানীগঞ্জে দিনদুপুরে প্রাইভেটকারে গরু চু'রি

ফাইল ছবি


কোম্পানীগঞ্জে দিনদুপুরে প্রাইভেটকারে করে গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৮অক্টোবর) সকাল ৮টার দিকে সিলেট ভোলাগঞ্জ মহাসড়কের পাড়ুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

গরুর মালিক পাড়য়া বদিকোনা গ্রামের বাসিন্দা ইউনুছ আলী জানান, আমার লাল রঙের গরুটি নিয়া পাড়ুয়া ব্রিজ সংলগ্ন হ্যাপি স্টোন ক্রাশারস্থ মাঠে গো-খাদ্যের জন্য নিয়া যাই। গরুটিকে দড়ি দিয়ে বেঁধে রেখে চায়ের দোকানে চা খাওয়ার জন্য যাই। কিছুক্ষন পর ফিরে আসার পর দেখতে পাই আমার গরুটি যেখানে রেখে গিয়েছিলাম সেখানে নাই। আমি অনেক্ষন খোঁজাখুঁজির পরও গরুটিকে পাই নাই। তবে গরু নিয়ে যাওয়ার আলামত রয়েছে। ধারণা করা হচ্ছে প্রাইভেটকারে গরুটি অন্যত্র সরিয়ে নেয় চোরচক্র। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 

এর আগে গত ২৩ সেপ্টেম্বর তার ছেলে আবুল কালামের আরো একটি গরু প্রাইভেটকার এসে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে স্থানীয় একটি ক্রাশার মিলের সিসিটিভি ফুটেজে গরু চুরির বিষয়টি ধরা পরে। তবে সিসিটিভি ফুটেজে গাড়ির নাম্বার ও চোরদের সনাক্ত করা যায়নি।

ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার লিটন আহমদ বলেন সংঘবদ্ধ একটি চক্র উপজেলার বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে পুলিশ প্রশাসনের নজরদারি বাড়ানো প্রয়োজন।

যোগাযোগ করা হলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, প্রাইভেট কারে গরু চুরির বিষয়ে একটি অভিযোগ করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষণ করছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার