সিলেট মহানগরীর লাক্কাতুরা চা-বাগান এলাকা থেকে ১০২ লিটার চোলাই মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা-বাগানস্থ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২নং প্রবেশ গেটের সামনের পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম সমন্ত ভূমি (৩৫)। তিনি এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা-বাগান (মাজ লাইন) এলাকার মৃত রুমেধের ছেলে।
জানা যায়, শনিবার বেলা আড়াইটার দিকে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা-বাগানস্থ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২নং প্রবেশ গেটের সামনে অভিযান পরিচালনা করে ১০২ লিটার চোলাই মদসহ সমন্তকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানার পুলিশ।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানায় মামলা রুজু হয়েছে। আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
জৈন্তা বার্তা/আরআর




