জাফলং-সিলেট সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:০৫ AM

জাফলং-সিলেট সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/১০/২০২৫ ০৯:০২:৪৭ PM

জাফলং-সিলেট সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ছবি: নিজস্ব


সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন তামাবিল মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন বাইক আরোহী নিহত হয়েছে। সোমবার ( ২০ অক্টোবর ) বিকেল  জাফলং থেকে সিলেটগামী পূর্ব মোহাম্মদপুর শ্রমীকঘাট সংলগ্ন এলাকায় ঘটনা ঘটে। নিহত বাইক আরোহীর নাম নজরুল ইসলাম ( ২২ )। সে জাফলং নয়াবস্তি এলাকার শফিক মিয়ার পুত্র।

জানা যায়,  তামাবিল হাইওয়ে পুলিশ  সূত্রে জানা যায়, সোমবার ( ২০ অক্টোবর) বিকালে জাফলং মামার বাজার থেকে তামাবিল অভিমুখে যাত্রাকালীন নজরুলকে বহনকারী  মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাক ( রেজি নং- ঢাকা মেট্রো-ট ১৫-৫৬৯৪ ) এর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে নজরুল ইসলাম গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাঁকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে  হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করছে বলে তিনি জানান।  এ ঘটনার পর জাফলং-সিলেট সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে ।

জৈন্তাবার্তা / মনোয়ার