সিলেটের মোগলাবাজারে ২৫ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পীর হাবিবুর রহমান চত্ত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম রনি আহমদ (২৫)। তিনি মোগলাবাজারের সোনারগাঁও এলাকার বেনু মিয়ার ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রাত ১০টার মোগলাবাজার থানার পিএসআই (নিরস্ত্র) সাগর কুমার আচার্য্য সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পীর হাবিবুর রহমান চত্ত্বরের পাশ থেকে রনিকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
জৈন্তা বার্তা/আরআর




