নির্ভার ইলিয়াসপত্মী লুনা, হুমায়ুন সমর্থকদের মধ্যে হ তা শা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৫৭ AM

বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির

নির্ভার ইলিয়াসপত্মী লুনা, হুমায়ুন সমর্থকদের মধ্যে হ তা শা

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/১০/২০২৫ ০৮:৪৭:২৬ PM

নির্ভার ইলিয়াসপত্মী লুনা, হুমায়ুন সমর্থকদের মধ্যে হ তা শা

ছবি: নিজস্ব


সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে ইলিয়াসপত্মী তাহসিনা রুশদীর লুনা এবং তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের কর্মী-সমর্থকদের মাঝে উত্তেজনা চলছে। এর মধ্যেই হঠাৎ করে হুমায়ুন কবিরের পদোন্নতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। চলমান উত্তেজনা প্রশমন করতে বিএনপি এমন সিদ্ধান্ত নিয়েছে বলছেন কেউ কেউ। আবার কেউ কেউ বলছেন সিলেট-২ আসনে দলের মনোনয়ন নিয়ে ধোঁয়াশা কেটে গেছে। তাদের দাবি হুমায়ুন কবিরকে পদোন্নতি দিয়ে সন্তুষ্ট করা হয়েছে। এর মধ্যে দিয়ে ইলিয়াসপত্মী তাহসিনা রুশদীর লুনার হাতেই উঠছে ধানের শীষ সেটি এখন অনেকটাই নিশ্চিত।

এদিকে, হঠাৎ করেই হুমায়ুন কবিরকে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা থেকে বিএনপির যুগ্ম মহাসচিব করা হয়েছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে তিনি এই দায়িত্বে থেকে দলটির আন্তর্জাতিক বিষয়কগুলো দেখভাল করবেন।

বুধবার (২২ অক্টোবর) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

হুমায়ুন কবির লন্ডনে স্থানীয় রাজনীতি ছেড়ে বিএনপিতে সক্রিয় হন। এরপর তিনি হয়ে উঠেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডের অন্যতম সহযোগী। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে তিনি বিএনপির প্রতিনিধি হয়ে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়ে দেশবাসীর নজর কাড়েন।

হুমায়ুন কবির সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এই আসনের আরেক মনোনয়নপ্রত্যাশী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী লুনা দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় রয়েছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের একটি আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন হুমায়ুন কবির, সম্পতি এমনটি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

হুমায়ুন কবিরও জানিয়েছিলেন, নির্বাচন করলে তিনি সিলেট-২ আসন থেকেই করবেন। তার এই ঘোষণায় বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগর নিয়ে গঠিত সিলেট-২ আসনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভক্তি ও উত্তেজনা দেখা দিয়েছে। এমন উত্তেজনার মধ্যেই হুমায়ুন কবির পদোন্নতির খবরে সিলেটজুড়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

এদিকে, হুমায়ুন কবিরের পদোন্নতির খবরে তাঁর অনুসারিদের মধ্যে কিছুটা হতাশা দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক হুমায়ূন অনুসারি হিসেবে পরিচিত বিএনপির (বহিষ্কৃত) এক নেতা বলেন, হুমায়ুন কবিরের পদোন্নতি খবরে আমরা খুশি। তবে তিনি এইবার দলের টিকিট পাচ্ছেন কি না সেটা নিয়ে প্রশ্ন থেকে গেল। অন্যদিকে লুনা বলয়ের কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছাস ছড়িয়ে পড়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলহামদুলিল্লাহ লিখে পোস্ট করছেন।

তাহসিনা রুশদীর লুনার অনুসারি বিশ্বনাথ উপজেলা বিএনপির সদস্য তানিমুল ইসলাম বলেন, ‘হুমায়ূন কবির পদোন্নতি পেয়েছেন সেটা হয়তো দল তাঁর উপর খুশি হয়েছে দিয়েছেন। এটি দলের হাইকমান্ড ভালো বলতে পারবেন। তবে হুমায়ূন কবির পদোন্নতির সাথে লুনার মনোনয়নপ্রত্যাশার কোনো সম্পর্ক নেই বলে তিনি মনে করেন।’

ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলী। প্রায় দুই যুগ ধরেই এ আসন ইলিয়াসদুর্গ হিসেবে পরিচিত। ২০১২ সালে ইলিয়াস আলী নিখোঁজের পর হাল ধরেন তার সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা। সুখে দুঃখে নেতাকর্মীদের আগলে রাখেন তিনি। দলরে নেকর্মীরাও ইলিয়াস আলীর বিকল্প হিসেবে তাকে গ্রহণ করেন। দীর্ঘ এক  যুগ ধরে তাহসিনা রুশদীর লুনাই এ আসনে ধানের শীষের কান্ডারি হিসেবে কাজ করছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নও পেয়েছিলেন লুনা। তবে মামলা জটিলতার কারণে নির্বাচন করতে পারেননি। এবার এই আসনে মনোনয়ন চাইবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এদিকে, গুঞ্জন রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে দলের হাইকমান্ড।

সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করছে- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা এরই মধ্যে দলের সবুজ সংকেত পেয়েছেন। আর লুনার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে অন্যভাবে মূল্যায়ন করা হবে।

সূত্রটি জানায়, গত কয়েক সপ্তাহ সিলেট-২ আসনে হুমায়ুন কবির যে প্রচারণা শুরু করেছিলেন সেটা ছিলো মূলতঃ এলাকার উন্নয়নভিত্তিক এবং এতে তিনি বিপুল সাড়া পেলেও তাকে আরো বড় পরিসরে কাজের দায়িত্ব দেয়া হচ্ছে। সেই প্রেক্ষাপটে তিনি নির্বাচন নাও করতে পারেন।

জৈন্তাবার্তা / মনোয়ার