সিলেট সুনামগঞ্জে ০১ কোটি ৬১ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আ ট ক
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৫৫ AM

সিলেট সুনামগঞ্জে ০১ কোটি ৬১ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১০/২০২৫ ০৫:৪৮:১৫ PM

সিলেট সুনামগঞ্জে ০১ কোটি ৬১ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আ ট ক

সংগৃহিত


বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী  বিভিন্ন বিওপিতে অভিযান চালিয়ে ১ কোটি ৬১ লক্ষ টাকার ভারতীয় চোরাইপন্য আটক করা হয়েছে। 

৪৮ বিজিবি সূত্র জানা যায়, বৃহস্পতিবার ( ২৩ অক্টোবর ২০২৫) তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা প্রতাপপুর, শ্রীপুর, তামাবিল বিছনাকান্দি, কালাইরাগ এবং বাংলাজাবার বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালিত হয়। 

এ সময় অভিযানে  বিপুল পরিমান ভারতীয় শাড়ী, ফুচকা, জিরা, গরু, নিভিয়া বডি লোশন, টমেটো, কম্বল, পিয়াজ, বিড়ি, আপেল, অলিভ ওয়েল, সাবান, চিনি, মাল্টা, আদা, কমলা, কাঁচা হলুদ, মদ, বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ এবং চোরাচালানী পন্য পরিবহনে ব্যবহৃত পিকআপ আটক করে।

বিজিবি জানায় আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য= ১,৬১,০৫,৮০০/- (এক কোটি একষট্টি লক্ষ পাঁচ হাজার আটশত) টাকা সমপরিমাণ । 

এছাড়াও অবৈধ চোরাচালানী মালামাল পরিবহনের অপরাধে ০১ জন আসামীকে আটক করে  আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানায়  হস্তান্তর করা হয়েছে। 

এ ব্যাপারে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক  বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। 

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / সুলতানা