ফাইল ছবি
দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবাবড়িসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি শামসুল ইসলাম (২৬)। তিনি সুনামগঞ্জ জেলার বিসম্ভরপুর থানার রাজাপাড়া ছিনাকান্দি এলাকার আবুল বাদশার ছেলে
পুলিশ জানায়, বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ভার্থখলা ক্বিনব্রিজ সংলগ্ন মেরিডিয়ান ড্রাইভিং স্কুলের সামনে থেকে শামসুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার দেহ তল্লাশী করে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবাবড়ি উদ্ধার করা হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের কঠোর ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘সিলেটে মাদক ব্যবসায়ীদের ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
উক্ত ঘটনার বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৫, তাং-২৩/১০/২০২৩খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) টেবিলএর ১০ (ক) রুজু হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।’
জৈন্তাবার্তা / মনোয়ার




