ছবি: নিজস্ব
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (বিজিবি-৫২) আওতাধীন বিয়ানীবাজারের উপজেলার দুবাগ মোড় নামক স্থান থেকে বিজিবি গজুকাটা বিওপির টহলদল শুক্রবার সন্ধ্যায় পাঁচটি অবৈধ ভারতীয় গরু আটক করেছে। বিজিবির অবস্থান টেরপেয়ে পাচারকারিরা গরু ফেলে পালিয়ে যায়।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারত থেকে একটি অবৈধ গরুর চালান আসার গোপন সংবাদ পেয়ে বিজিবির গজুকাটা বিওপির একটি টহলদল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুবাগ মোড়ে অবস্থান নেয়ে।
চোরাকারাবরিরা গরুর চালান নিয়ে যাওয়ার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে গরু ফেলে তারা পালিয়ে যায়। পরে মালিকবিহীন অবস্থায় বিজিবি সদস্যরা পাঁচটি অবৈধ ভারতীয় গরু আটক করেন।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী ৫টি অবৈধ ভারতীয় গরু আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে যথাযথ আইনী প্রক্রিয়া চলছে।
জৈন্তাবার্তা / মনোয়ার




