বালাগঞ্জে আমন ধানের বাম্পার ফলনের আশা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৩ AM

বালাগঞ্জে আমন ধানের বাম্পার ফলনের আশা

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ২৪/১০/২০২৫ ১১:৫৭:০৫ PM

বালাগঞ্জে আমন ধানের বাম্পার ফলনের আশা

ছবি: নিজস্ব


বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের আমজুর গ্রামে এবার ব্রি-১১০ জাতের আমন ধান চাষ করে আশার আলো দেখছেন কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে বালাগঞ্জে আমন ধানের আবাদ হয়েছে ৭ হাজার ৬৩০ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার (৭ হাজার ৬২১ হেক্টর) চেয়ে বেশি। বর্তমানে মাঠে রোগ-বালাই ও পোকামাকড়ের আক্রমণ নেই বললেই চলে। অনুক‚ল আবহাওয়ার কারণে এ বছর আমন ধানের ফলন ও উৎপাদন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

উপজেলা কৃষি অফিসের তত্ত¡াবধানে ফ্রিপ প্রকল্পের আওতায় তরুণ কৃষক আলতাফ বেগকে একটি -১১০ জাতের ধানের প্রদর্শনী প্লট প্রদান করা হয়।

সরেজমিনে দেখা গেছে, আলতাফ বেগ নামে এক কৃষকের প্রদর্শনী প্লটে ধান পাকা শুরু হয়েছে। আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যেই ধান কর্তনের উপযোগী হবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা।

কৃষক আলতাফ বেগ বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা অনুপ চক্রবর্তী ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরুজ্জামানের পরামর্শে এবং অনুক‚ল আবহাওয়ার কারণে এবার ধানের ফলন খুব ভালো হবে বলে আমি আশাবাদী।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, ব্রি-১১০ ধানের জাতটি বন্যাসহিষ্ণু, স্বল্পমেয়াদী ও উচ্চ ফলনশীল জাত। এই জাতের ধান আগামী মৌসুমের জন্য কৃষকরা সংরক্ষণ করবেন এবং স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বীজ বিক্রয় করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার