সিলেটে গাঁ*জা ও ম*দসহ গ্রে*প্তার ২
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫০ AM

সিলেটে গাঁ*জা ও ম*দসহ গ্রে*প্তার ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫/১০/২০২৫ ০২:৪৭:১৬ PM

সিলেটে গাঁ*জা ও ম*দসহ গ্রে*প্তার ২


এসএমপি'র এয়ারপোর্ট থানাধীন তারাপুর চা-বাগান এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা ও মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। 

শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- তারাপুর চা-বাগানের বাধামুড়া এলাকার বাসিন্দা শিল্পী চাষা (২১) ও পিংকি চাষা (৩০)। তাদের কাছ থেকে ৯৫০ গ্রাম গাঁজা, ৩৮ লিটার চোলাই মদ ও মাদক বিক্রয় করে পাওয়া নগদ ৫ হাজার ২৪০ টাকা জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

জৈন্তা বার্তা/আরআর