ছবি:নিজস্ব
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জামিউল উলুম নূরীয়া মাদরাসার দ্বিতীয় সাময়িক পরিক্ষা ও ১৬ নভেম্বর বার্ষিক ওয়াজ মাহফিল কে সামনে রেখে অত্র মাদ্রাসার অভিভাবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ২৫ (অক্টোবর) মাদরাসার হল রুমে
সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়
মাদ্রাসার শিক্ষক মাওঃ জামিল আহমদ জামিল এর সঞ্চালনায় ও মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসার শিক্ষা সচিব, মাওলানা সাইফুল আলম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা রাব্বানী, লুৎফর রহমান।
সভার শুরুতেই কুরআন তিলাওয়াত করেন, জামিয়ার হিফজ বিভাগের ছাত্র জুনাইদ আহমদ ।
শিক্ষকদের মধ্যে থেকে স্বাগত বক্তব্য দেন,জামেয়ার শিক্ষক জুনায়েদ আহমেদ,হাঃ নূরুল হক্ব,মাও মঈনুদ্দিন,
অভিভাবক থেকে বক্তব্য দেন, সাংবাদিক ও সামাজ সেবক পাড়ুয়া গ্রামের মো:ফারুক আহমদ,
বটেরতল গ্রামের যুবক মঞ্জুর আহমদ,বাঘরপাড় গ্রামের জনাব ছমিরুদ্দীন
অত্র মাদরাসার শিক্ষাসচি বলেন,মাদ্রাসার সকল শ্রেণীর ছাত্র-ছাত্রীর পড়া লেখার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের দায়িত্ব ও কর্তব্য অপরিসীম।নতুন পাঠ্য পুস্তক পাঠ দানের নতুন কারিকুলাম সহ বিভিন্ন বিষয়ের উল্লেখযোগ্য দিক তুলে ধরে দিকনির্দেশনা মূলক আলোচনা রাখেন।
এ সময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ সহ এলাকার সুধী জনেরা উপস্থিত ছিলেন।
বটেরতল কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব এর বিশেষ দোয়ায় ও মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
জৈন্তাবার্তা / সুলতানা




