সিলেটে হ*ত্যার ঘটনায় চট্টগ্রামে যুবক গ্রে*প্তার
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০২ AM

সিলেটে হ*ত্যার ঘটনায় চট্টগ্রামে যুবক গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/১০/২০২৫ ১২:৪৮:৫২ PM

সিলেটে হ*ত্যার ঘটনায় চট্টগ্রামে যুবক গ্রে*প্তার


সিলেটের কিনব্রিজের উত্তর প্রান্তে ছুরিকাঘাতে ডালিম মিয়া নামের এক যুবক খুনের মামলার আসামি রাজ আহমদ ওরফে আবদুল আহাদকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

রাজ আহমদ ওরফে আবদুল আহাদ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার খানুয়া গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে। তিনি ওই হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি। 

র‌্যাব জানায়, ডালিম মিয়ার হত্যাকারীরা তারা পূর্বপরিচিত। হত্যাকাণ্ডের সাথে জড়িতরা চিহ্নিত চোর ও ছিনতাইকারী চক্রের সদস্য। গত ৭ আগস্ট রাত ১১টা ২৫ মিনিটের দিকে কিনব্রিজ এলাকায় ডালিমকে তার বন্ধুরা অপরাধমূলক কাজ করার প্রস্তাব দিলে সে প্রত্যাখান করে। একপর্যায়ে ডালিম তার বন্ধুদের অপরাধ কর্মকাণ্ড পুলিশকে জানানোর ভয় দেখায়। এতে ক্ষিপ্ত হয়ে রাজ পেছন থেকে ডালিমকে ধরে রাখে এবং ১ নম্বর আসামি শেখ মনির ওরফে কালা মনির ছুরিকাঘাত করে। সাথে বাকি বন্ধুরাও তাকে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করে পালিয়ে যায়। 

পরে আশপাশের লোকজন ডালিমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ৮ আগস্ট দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় ডালিমের মা বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং এরই ধারাবাহিকতায় রাজকে গ্রেপ্তার করে। 

প্রসঙ্গত, এর আগে ১১ আগস্ট মামলার ১ নম্বর আসামি শেখ মনির ওরফে কালা মনিরকে গ্রেপ্তার করেছিল র‌্যাব।

জৈন্তা বার্তা/আরআর