কোম্পানীগঞ্জে ১৮৩০ বোতল ভা*রতীয় ম*দ জ*ব্দ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০৩ AM

কোম্পানীগঞ্জে ১৮৩০ বোতল ভা*রতীয় ম*দ জ*ব্দ

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১০/২০২৫ ০২:১৮:২৭ PM

কোম্পানীগঞ্জে ১৮৩০ বোতল ভা*রতীয় ম*দ জ*ব্দ


সিলেটের কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। কালো রঙের একটি এক্স নোহা গাড়ি থেকে বিভিন্ন ব্র্যান্ডের এসব ভারতীয় মদ উদ্ধার করা হয়।

রবিবার (২৬ অক্টোবর) সকাল ৬টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী সড়ক থেকে ভারতীয় মদের এই চালান জব্দ করা হয়। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত এক্স নোহা গাড়িটিও জব্দ করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখের নেতৃত্বে ইসলামপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় কালো রঙের একটি এক্স নোহা গাড়ি আটকে তল্লাশি চালিয়ে অনেকগুলো বস্তা উদ্ধার করে পুলিশ। পরে  কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ মদভর্তি বস্তাগুলোসহ গাড়িটি থানায় নিয়ে যান। সেখানে বস্তাগুলো খুলে বিভিন্ন ব্র্যান্ডের ১৮৩০ বোতল ভারতীয় মদ পাওয়া যায়।

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ জানান, মাদকের বিরুদ্ধে প্রতিদিন অভিযান চলছে। এই অভিযানের অংশ হিসেবে কালো রঙের একটি এক্স নোহা গাড়ি আটকে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১৮৩০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

জৈন্তা বার্তা/আরআর