জনগণ ভোটের জন্য মুখিয়ে আছে: আরিফুল হক চৌধুরী
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০৩ AM

জনগণ ভোটের জন্য মুখিয়ে আছে: আরিফুল হক চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১০/২০২৫ ০৫:২২:২৮ PM

জনগণ ভোটের জন্য মুখিয়ে আছে: আরিফুল হক চৌধুরী


সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, জনগণ ভোটের জন্য মুখিয়ে আছে। রাজনৈতিক দলগুলোও প্রস্তুত। তারপরও নির্বাচনী ষড়যন্ত্রের তথ্য শোনা যাচ্ছে। কিন্তু এসব ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।

রবিবার (২৬ অক্টোবর) সকাল ১০টা থেকে সিলেট নগরীর কালীঘাট ও মহাজনপট্টিসহ আশপাশের এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার প্রচারণাকালে এসব কথা বলেন তিনি।

এ সময় লিফলেট হাতে দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের কাছে ৩১ দফার মর্মার্থ তুলে ধরেন সাবেক মেয়র আরিফ। ব্যবসায়ীরা তাকে স্বতঃস্ফূর্তভাবে অভিনন্দন জানান।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা শুক্কুর, বন্দর বাজার জামে মসজিদের সভাপতি কয়ছর আহমদ, ব্যবসায়ী কয়েছ আহমদ, বিএনপি নেতা জলিল প্রমুখ।

জৈন্তা বার্তা/আরআর