ওসমানীনগরে গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০২ AM

ওসমানীনগরে গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ২৬/১০/২০২৫ ০৯:০৪:২৩ PM

ওসমানীনগরে গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ছবি: নিজস্ব


সিলেটের ওসমানীনগরে গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন বাজারে বর্ণাঢ্য র‍্যালি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী জামান সিদ্দিকীর সালাম এবং লিফলেট বিতরণ করা হয়।

র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দুপুরে তাজপুর বাজারে এসে এক পথসভায় মিলিত হয়।

ওসমানীনগর গণঅধিকার পরিষদের আহবায়ক শাহ আজমল আলী আতিকের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব মাইদুল ইসলাম রাজু, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মিনহাজ রাহমান ও সিনিয়র যুগ্ম আহবায়ক এম এইচ মুহিবুর রহমান।

বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও নাগরিক অধিকারের আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখছে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই সংগ্রাম অব্যাহত থাকবে বলে বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার