খালেদা জিয়ার সুস্থ*তার জন্য মোগলাবাজার ইউপির প্রতিটি ওয়ার্ডে দোয়া চাইলেন এম এ মালিক
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:৩০ PM

খালেদা জিয়ার সুস্থ*তার জন্য মোগলাবাজার ইউপির প্রতিটি ওয়ার্ডে দোয়া চাইলেন এম এ মালিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১২/২০২৫ ০৯:৪৭:৩০ PM

খালেদা জিয়ার সুস্থ*তার জন্য মোগলাবাজার ইউপির প্রতিটি ওয়ার্ডে দোয়া চাইলেন এম এ মালিক

ছবি:সংগৃহীত


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালিক মঙ্গলবার (৯ ডিসেম্বর) দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দোয়া প্রার্থনা করেন।

দোয়া মাহফিলে স্থানীয় আলেমগণ ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাব উদ্দিন, জেলা যুবদলের সহসভাপতি মঈনুল ইসলাম মঞ্জু, সহ-সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান বাবর, ধর্মবিষয়ক সম্পাদক সাজিব আহমেদ, মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, সাবেক সভাপতি নমর আলী, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি চান্দ আলী।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন অনু, দক্ষিণ সুরমা যুবদল নেতা রিপন আহমেদ ও মিজান আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক রায়হান, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজির উদ্দিন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান সোহেল, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা মিয়াসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ