সিলেটের ওসমানীনগরে গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগারের উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মে) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাঠাগারের সভাপতি সহকারী অধ্যাপক মো. কামাল মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আরজু মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কবি ও শিক্ষক শিকদার মোহাম্মদ কিব্রিয়াহ, পাঠাগারের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মুকিত, সমাজসেবক মো. হারুন মিয়া, কবি জালাল আহমদ খালিছদার, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, জুবেল আহমদ সেকেল, প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান, পারুল বেগম, তপতি রাণী দেব, সহকারী শিক্ষক সুজিত দেব, পাঠাগারের কোষাধ্যক্ষ মো. বশির মিয়া, দপ্তর সম্পাদক ফুরাই দেব নাথ, সাংগঠনিক সম্পাদক ডা. মুকুন্দ লাল নাথ, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক বেলায়েত করিম সুজন ও গ্রন্থাগারিক সালমা বেগম।
প্রতিযোগিতায় ১০টি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির একশ শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রথম স্থান অর্জন করে পাটুলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী অনামিকা রাণী, দ্বিতীয় স্থান অর্জন করে ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী হালিমা আক্তার রাইসা ও তৃতীয় স্থান অর্জন করে জায়ফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী মরিয়ম আক্তার জুঁই। এ ছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা প্রদান করেন পাঠাগারের আজীবন সদস্য জালাল উদ্দিন টিপু ও শেখ আশরাফুজ্জামান।
জৈন্তাবার্তা / আরআর




