মানুষের সেবার মধ্যেই শান্তি খুঁজে পাই: এমপি ফয়সল
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:২৪ PM

মানুষের সেবার মধ্যেই শান্তি খুঁজে পাই: এমপি ফয়সল

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৫/২০২৬ ১১:১৩:১১ PM

মানুষের সেবার মধ্যেই শান্তি খুঁজে পাই: এমপি ফয়সল


হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, আমি মানুষের সেবার মধ্যেই প্রকৃত শান্তি খুঁজে পাই। জনগণের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য এবং একজন জনসেবক হিসেবে আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই।

শুক্রবার (২২ মী) রাত ৮টায় মাধবপুর উপজেলার জগদীশপুর বাজারে স্থানীয় বিএনপি নেতাকর্মী, ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি সৈয়দ মো. ফয়সল বলেন, আমি কাজের মানুষ। জনগণের সেবামূলক কাজ করতে পারলে আমি মানসিক শান্তি পাই। আপনাদের খাদেম হিসেবে কাজ করে যেতে চাই। মানুষের কল্যাণে কাজ করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। আমার কোনো লোভ-লালসা নেই। জনগণের সম্পদের প্রতি আমার কোনো আকাঙ্ক্ষা নেই। আমি শুধু এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে জনগণ যেসব নাগরিক সুবিধা ও উন্নয়ন থেকে বঞ্চিত ছিল, বর্তমান সরকার তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। আগামী তিন মাসের মধ্যেই বিভিন্ন উন্নয়নমূলক কাজের সুফল জনগণ পেতে শুরু করবে।

এই সংসদ সদস্য বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি অনেক চ্যালেঞ্জপূর্ণ। বিগত সরকারের দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে ব্যাংকিং খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে। তবে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর পরিস্থিতি মোকাবেলায় আন্তরিকভাবে কাজ করছে।

তিনি বলেন, দেশের এই কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন। জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে। নতুন বাজেট ঘোষণার পর ধীরে ধীরে জনগণের বিভিন্ন দাবি ও চাহিদা পূরণ করা হবে।

এ সময় তিনি স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং এলাকার উন্নয়নে সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, রাজনৈতিক ভেদাভেদ ভুলে এলাকার উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা আরজু মেম্বার, সভাপতি একলাছুর রহমান, প্রফেসর মঈন উদ্দিনসহ বাজারের ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সভা শেষে সংসদ সদস্য স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার কথা মনোযোগ দিয়ে শোনেন।

জৈন্তাবার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান