সিলেটে হাম উ'পসর্গে আরও ৪ শিশুর মৃ'ত্যু
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৩২ PM

সিলেটে হাম উ'পসর্গে আরও ৪ শিশুর মৃ'ত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/০৫/২০২৬ ০১:১৩:৪১ PM

সিলেটে হাম উ'পসর্গে আরও ৪ শিশুর মৃ'ত্যু


গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে হাম ও হামের উপসর্গে সিলেটে মৃত্যুর সংখ্যা অর্ধশত ছাড়াল।

শনিবার (২৩ মে) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সিলেট এম এজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে দুইজন। তাদের একজনের বাড়ি মৌলভীবাজারে ও অন্যজনের বাড়ি সুনামগঞ্জে।

অন্যদিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হংয়েছে। তাদের একজনের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ও অন্যজনের বাড়ি জেলার সদর উপজেলায়।

এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে ৪ জন এবং উপসর্গ নিয়ে আরো ৪৭ জন শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে নতুন করে ১৫৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৯৫ জন রোগী।

তবে একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন করে কারো হামে আক্রান্ত হওয়ার তথ্য শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

জৈন্তাবার্তা / আরআর