জৈন্তাপুরে পানিতে ডু*বে দুই শিশুর ম র্মা ন্তি ক মৃ*ত্যু
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:৩৫ PM

জৈন্তাপুরে পানিতে ডু*বে দুই শিশুর ম র্মা ন্তি ক মৃ*ত্যু

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৫/২০২৬ ০৬:৫২:০৭ PM

জৈন্তাপুরে পানিতে ডু*বে দুই শিশুর ম র্মা ন্তি ক মৃ*ত্যু

সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের শিখারখাঁ গ্রামে খালের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো শিখারখাঁ গ্রামের সালেহ আহমদের ছেলে মুন্না (৭) এবং কবির আহমেদের মেয়ে রাফা (৬)।

স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, খেলাধুলার একপর্যায়ে বাড়ির পাশের খালের পানিতে পড়ে যায় দুই শিশু। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে খাল থেকে উদ্ধার করে দ্রুত সিলেট ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে যান।

 সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।দুই শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, “শিশুদুটির মৃত্যুর খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. উছমান গণির নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখছে।

জৈন্তাবার্তা/সুলতানা