কোম্পানীগঞ্জে ফে*ন্সিডিলসহ যুবক গ্রে*প্তার
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:৩০ PM

কোম্পানীগঞ্জে ফে*ন্সিডিলসহ যুবক গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০/১২/২০২৫ ০২:২২:০২ PM

কোম্পানীগঞ্জে ফে*ন্সিডিলসহ যুবক গ্রে*প্তার


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সজল বিশ্বাস (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত সজলকে কোম্পানীগঞ্জ থানার পুলিশ মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

এর আগে সোমবার (৯ ডিসেম্বর) রাতে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সজল জকিগঞ্জের তিরাশি গ্রামের সমিরন বিশ্বাসের ছেলে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত সজলসহ আরও ১ জন ফেন্সিডিল বিক্রি করার জন্য নিয়ে আসছিলেন। তারা ট্রাকের বডির মধ্যে দুটি বস্তায় ফেন্সিডিল রেখে নিয়ে যাওয়ার সময় র‌্যাব অভিযান চালায়। এ সময় একজন পালিয়ে গেলেও সজলকে গ্রেপ্তার করে র‌্যাব।

জৈন্তা বার্তা/আরআর