সিলেট-৬ আসনে যোগ্য প্রার্থী বাছাই করেছেন তারেক রহমান; বিজয়ী করুন- মিফতাহ্ সিদ্দিকী
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:৩০ PM

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার বিএনপির ঘাঁটি, আবারও প্রমাণ করুন-অ্যাড. এমরান আহমদ চৌধুরী

সিলেট-৬ আসনে যোগ্য প্রার্থী বাছাই করেছেন তারেক রহমান; বিজয়ী করুন- মিফতাহ্ সিদ্দিকী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১২/২০২৫ ০৭:৪৭:৪৭ PM

সিলেট-৬ আসনে যোগ্য প্রার্থী বাছাই করেছেন তারেক রহমান; বিজয়ী করুন- মিফতাহ্ সিদ্দিকী

ছবি:সংগৃহীত


সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পক্ষে প্রচারে নেমে কঠোর ঐক্যের আহ্বান জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা।

বুধবার (১০ ডিসেম্বর) বাদ আসর গোলাপগঞ্জ চৌমুহনীতে তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।

মিফতাহ্ সিদ্দিকী বলেন, ‘সিলেটের রাজনৈতিকভাবে অগ্রসরমান দুটি উপজেলা হলো গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার। এখানে দল সবচেয়ে যোগ্য প্রার্থী বেছে নিয়েছে। এমরান আহমদ চৌধুরী ছাত্রজীবন থেকে রাজপথে ছিলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গত ১৭ বছরের কঠিন সময় পর্যন্ত একাধিকবার কারাবরণ করেছেন। তিনি দক্ষ সংগঠক ও পরিশ্রমী রাজনীতিবিদ। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সচেতন মানুষ সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আমাদের বিশ্বাস।’

তিনি আরও বলেন,‘এমরান আহমদ চৌধুরীকে বিজয়ী করলেই দেশনেত্রী খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতি আস্থা ও সম্মান প্রদর্শন করা হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেন,‘ বাংলাদেশে তারেক রহমানের হাতেগড়া অল্প কিছু নেতার একজন আপনারাদের সিলেট-৬-এর প্রার্থী এমরান আহমদ চৌধুরী। সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাকে বিজয়ী করতে হবে।’

সভায় প্রধান বক্তা হিসেবে এমরান আহমদ চৌধুরী বলেন,‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মাটি খালেদা জিয়ার ঘাঁটি, ধানের শীষের দুর্গ। আগামী নির্বাচনে এই প্রতীককে বিজয়ী করে আবারও তা প্রমাণ করতে হবে।’

তিনি আরও বলেন-‘আগামীর বাংলাদেশ তারেক রহমানের হাতে। তার নেতৃত্বে প্রকৃত উন্নয়ন হবে, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে অভূতপূর্ব উন্নয়নের বিপ্লব ঘটবে। আমরা এই মাটিতে তারেক রহমানকে নিয়ে আসব ইনশা আল্লাহ।’

বক্তৃতায় তিনি গোলাপগঞ্জের জুলাই শহিদদের স্মরণ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সিলেট–৬ আসনের সাবেক এমপি শরফ উদ্দিন খসরু, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মরহুম কমর উদ্দিনের কন্যা সাবিনা খান, সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এম সিরাজুল ইসলাম, উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নারজিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, ছালিক আহমদ চৌধুরী ও বদরুল আলম, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল ইসলাম পুতুল ও শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, এ ছাড়া জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা বক্তব্য দেন।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন গোলাপগঞ্জ চৌমুহনী মসজিদের ইমাম মাওলানা ওয়ারিশ উদ্দিন। এর আগে খতমে কুরআন সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ