গোয়াইনঘাটে সাংবাদিকদের সাথে কনট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মতবিনিময়
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:৩১ PM

গোয়াইনঘাটে সাংবাদিকদের সাথে কনট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মতবিনিময়

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০/১২/২০২৫ ০৮:৩৫:৪৪ PM

গোয়াইনঘাটে সাংবাদিকদের সাথে কনট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মতবিনিময়

ছবি:সংগৃহীত


গোয়াইনঘাট উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে গোয়াইনঘাট উপজেলা কনট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অ্যাসোসিয়েশনের সভাপতি এম. এ. মতিন বলেন,‘গোয়াইনঘাটের উন্নয়ন কার্যক্রম আরও সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে নির্মাণশিল্পের সঙ্গে যুক্ত সবাই সম্মিলিতভাবে কাজ করছি। সাংবাদিকরা সমাজের দর্পণ; তাদের সহযোগিতা আমাদের কাজে আরও গতি আনে। উন্নয়ন কার্যক্রমে যেন কোনো অনিয়ম বা অসঙ্গতি না থাকে-এ বিষয়ে আমরা সবসময় সতর্ক ও প্রতিজ্ঞাবদ্ধ।’

সম্প্রতি কিছু পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে কনট্রাক্টরদের বিরুদ্ধে কয়েকটি “মিথ্যা ও ভিত্তিহীন” সংবাদ প্রকাশিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন,

‘সংবাদ প্রকাশের আগে অবশ্যই সঠিক তথ্য যাচাই করার অনুরোধ জানাচ্ছি। আমরা স্বচ্ছ ও নিয়মমাফিকভাবে সব উন্নয়ন কাজ বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘উপজেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলো মানসম্মতভাবে সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি। সাংবাদিকরা ইতিবাচক পরামর্শ ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে সবসময় আমাদের সহযোগিতা করে আসছেন; ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করি।’

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন- লোকমান আহমদ, সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম, সালেহ, সুজন প্রমুখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদ, সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাব সভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান আহমদসহ স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড, কাজের মান, টেন্ডার ব্যবস্থাপনা, মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা এবং সাংবাদিক-কনট্রাক্টরদের পারস্পরিক সহযোগিতা জোরদার-এ বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ