কোম্পানীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময়
শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:৩৩ PM

কোম্পানীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১২/২০২৫ ০৮:৫৩:২৮ PM

কোম্পানীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময়

ছবি:সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ থানা হলরুমে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, সাবেক সভাপতি শাব্বির আহমদ, সহ-সভাপতি আনোয়ার সুমন, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, অর্থ সম্পাদক আলী হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হামিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমদ, কার্যনিবাহী সদস্য সুহেল রানা, মোহাম্মদ ঈসা তালুকদার, শাহিন আলম, কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার, সেকেন্ড অফিসার জগৎজোতি প্রমুখ।

মতবিনিময় সভায় নবাগত ওসি শফিকুল ইসলাম খান সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন- ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের লেখনির মাধ্যমে রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসংগতি উঠে আসে। কোম্পানীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক রাখতে সন্ত্রাস, মাদক, জুয়া, ইভটিজিংসহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সাংবাদিকদের পাশাপাশি সব মহলের সহযোগিতা প্রয়োজন।’

উল্লেখ্য, সদ্য বিদায়ী ওসি রতন শেখের স্থলাভিষিক্ত হয়েছেন শফিকুল ইসলাম খান। এর আগে তিনি সুনামগঞ্জের ছাতক থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ